চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় মাহিদুর রহমানের সঙ্গে মুকুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তবে দুপুরে মনাকষা-চৌকা এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে আশঙ্কাজনক দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সোহান মাহমুদ/এনএইচআর/জেআইএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় মাহিদুর রহমানের সঙ্গে মুকুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তবে দুপুরে মনাকষা-চৌকা এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে আশঙ্কাজনক দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
সোহান মাহমুদ/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?