চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শ্যালক- দুলাভাই নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকালে উপজেলার বেনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান ও নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন। স্থানীয়রা জানান, রবিউল ও সোহাগ নাচোলের দিক থেকে মোটরসাইকেলে করে ধানসুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বেনিপুর এলাকায় পৌঁছালে ধানসুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। আহতদের উদ্ধার করে নাচোল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ। সোহান মাহমুদ/এফএ/জেআইএম

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শ্যালক- দুলাভাই নিহত হয়েছেন।

রোববার (৩ মে) সকালে উপজেলার বেনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান ও নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন।

স্থানীয়রা জানান, রবিউল ও সোহাগ নাচোলের দিক থেকে মোটরসাইকেলে করে ধানসুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বেনিপুর এলাকায় পৌঁছালে ধানসুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। আহতদের উদ্ধার করে নাচোল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow