চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

রাজধানীর ফার্মগেটের আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশে চাকরি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম তাকে চাকরিতে পুনর্বহালের এই নির্দেশ দেন। কনস্টেবল নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত তাকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন। এর আগে ২০২২ সালের ২ এপ্রিল ফার্মগেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত নাজমুল তারেকের সঙ্গে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারের বাকবিতণ্ডা হয়। শিক্ষিকা অভিযোগ করেন, কপালে টিপ পরা নিয়ে নাজমুল তারেক তাকে লক্ষ্য করে কটূক্তি ও হেনস্তা করেছেন। তবে নাজমুল তারেকের দাবি ছিল, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিক্ষিকার পায়ে স্পর্শ লাগায় কেবল সাধারণ তর্কাতর্কি হয়েছিল।  ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হলে তদন্ত শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের নভেম্বরে তিনি এই আদেশের বিরুদ্

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

রাজধানীর ফার্মগেটের আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশে চাকরি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম তাকে চাকরিতে পুনর্বহালের এই নির্দেশ দেন।

কনস্টেবল নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত তাকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০২২ সালের ২ এপ্রিল ফার্মগেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত নাজমুল তারেকের সঙ্গে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারের বাকবিতণ্ডা হয়।

শিক্ষিকা অভিযোগ করেন, কপালে টিপ পরা নিয়ে নাজমুল তারেক তাকে লক্ষ্য করে কটূক্তি ও হেনস্তা করেছেন। তবে নাজমুল তারেকের দাবি ছিল, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিক্ষিকার পায়ে স্পর্শ লাগায় কেবল সাধারণ তর্কাতর্কি হয়েছিল। 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হলে তদন্ত শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের নভেম্বরে তিনি এই আদেশের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow