চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সোনারগাঁও থানার কাজীপাড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২৬ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেওয়া হয়। আদালতের রায়ের পর থেকেই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁওয়ের কাজীপাড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লতিফকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব কর্

চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সোনারগাঁও থানার কাজীপাড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২৬ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেওয়া হয়।

আদালতের রায়ের পর থেকেই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁওয়ের কাজীপাড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লতিফকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নাঈম উল হক জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ তৎপরতা অব্যাহত ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা লতিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow