চাপাতি ঠেকিয়ে দুই নারীর মালামাল ছিনিয়ে নেওয়া দুই আসামি রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে চাপাতির মুখে জিম্মি করে লাগেজ, স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার দুই আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন—জুয়েল ওরফে সোর্স আরিফ ও আনোয়ার হোসেন। বুধবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রানা রায় দুই আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে বলা হয়, ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পর দুই নারী নিজেদের বাসার ফটকের সামনে অবস্থান করছিলেন। এসময় আসামিরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লাগেজ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আরও পড়ুনঈদের ছুটি শেষে মোহাম্মদপুরে ফিরে ছিনতাইয়ের শিকার দুই নারী তদন্তে জানা গেছে, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। এছাড়া ছিনতাই হওয়া মালামালও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আসা
রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে চাপাতির মুখে জিম্মি করে লাগেজ, স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার দুই আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন—জুয়েল ওরফে সোর্স আরিফ ও আনোয়ার হোসেন।
বুধবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রানা রায় দুই আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পর দুই নারী নিজেদের বাসার ফটকের সামনে অবস্থান করছিলেন। এসময় আসামিরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লাগেজ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
আরও পড়ুন
ঈদের ছুটি শেষে মোহাম্মদপুরে ফিরে ছিনতাইয়ের শিকার দুই নারী
তদন্তে জানা গেছে, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। এছাড়া ছিনতাই হওয়া মালামালও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানির সময় বিচারক আসামিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এসময় তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ছিনতাই হওয়া লাগেজ এখনো উদ্ধার করা যায়নি। বিচারকের প্রশ্নের জবাবে আসামিরা দাবি করেন, ওই লাগেজ তাদের সহযোগী আলমের কাছে রয়েছে।
এদিন আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিলের আবেদন করে আদালতকে বলেন, আসামি আরিফ পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শুনে আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
আরও পড়ুন
মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র্যাবের হাতে একজন ধরা
দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, পুলিশের হাতে ধরা আরও একজন
মামলার নথি অনুযায়ী, গত ৩১ মে দিনগত রাত প্রায় ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর দুই নারী ছিনতাইকারীদের কবলে পড়েন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয়ভীতি প্রদর্শন করে লাগেজ, ব্যাগ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার পর মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগীরা গ্রামের বাড়ি থেকে ফেরার পর বাসার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সংঘবদ্ধ ছিনতাইকারীদের টার্গেটে পড়েন। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?