চামড়া শিল্পকে টেকসই খাতে রূপ দিতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশের চামড়া শিল্পকে লাভজনক ও টেকসই খাতে রূপ দিতে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী ঈদুল আজহায় ‘জিরো ওয়েস্ট’ ধারণা নিয়ে এগোচ্ছে মন্ত্রণালয়। রোববার (১৭ মে) চামড়া শিল্প টাস্কফোর্সের সভায় এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি চামড়া শিল্পকে টেকশই রূপ দিতে সাভারের সিইটিপি (পরিবেশবান্ধব কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার কথা জানান। মন্ত্রী বলেন, ‘পশু জবাই থেকে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে এবং ঈদের পর থেকেই অ্যাকশনভিত্তিক কার্যক্রম শুরু হবে।’ সভায় ‘জিরো ওয়েস্ট’ ধারণার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, পশুর চর্বি বা অ্যানিমেল ফ্যাটও সাবান ও শিল্প কেমিক্যাল তৈরির মূল্যবান কাঁচামাল হতে পারে। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চামড়া খাত থেকে রপ্তানি আয় ও কর্মসংস্থান দুটোই বাড়বে।

চামড়া শিল্পকে টেকসই খাতে রূপ দিতে চায় সরকার:  বাণিজ্যমন্ত্রী

দেশের চামড়া শিল্পকে লাভজনক ও টেকসই খাতে রূপ দিতে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী ঈদুল আজহায় ‘জিরো ওয়েস্ট’ ধারণা নিয়ে এগোচ্ছে মন্ত্রণালয়।

রোববার (১৭ মে) চামড়া শিল্প টাস্কফোর্সের সভায় এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি চামড়া শিল্পকে টেকশই রূপ দিতে সাভারের সিইটিপি (পরিবেশবান্ধব কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার কথা জানান।
 
মন্ত্রী বলেন, ‘পশু জবাই থেকে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে এবং ঈদের পর থেকেই অ্যাকশনভিত্তিক কার্যক্রম শুরু হবে।’

সভায় ‘জিরো ওয়েস্ট’ ধারণার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, পশুর চর্বি বা অ্যানিমেল ফ্যাটও সাবান ও শিল্প কেমিক্যাল তৈরির মূল্যবান কাঁচামাল হতে পারে।

আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চামড়া খাত থেকে রপ্তানি আয় ও কর্মসংস্থান দুটোই বাড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow