দুপুরে তালাক, বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমিনা (১৯) ওই এলাকার সুজা মিয়ার মেয়ে। আদারভিটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম রকি বলেন, প্রায় দেড় বছর আগে উপজেলার জোড়খালী ইউনিয়নের বারইপাড়া এলাকার প্রবাসী শহিদুল ইসলাম সঙ্গে সুমিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় মঙ্গলবার দুপুরের তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।  তিনি জানান, বিয়ের সময় দেওয়া আসবাবপত্র স্বামীর পরিবার ফেরত দেয়। বিকেলে সেগুলো নিজ ঘরে গোছাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সুমিনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে সুমিনার মা শিখা বেগম (৪৫), চাচি জহুরা বেগম (৪০), চাচাতো ভাই নুর ইসলাম (২২) ও চাচাতো বোন কণিকা (১৭) আহত হন। পরে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরে

দুপুরে তালাক, বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমিনা (১৯) ওই এলাকার সুজা মিয়ার মেয়ে।

আদারভিটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম রকি বলেন, প্রায় দেড় বছর আগে উপজেলার জোড়খালী ইউনিয়নের বারইপাড়া এলাকার প্রবাসী শহিদুল ইসলাম সঙ্গে সুমিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় মঙ্গলবার দুপুরের তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। 

তিনি জানান, বিয়ের সময় দেওয়া আসবাবপত্র স্বামীর পরিবার ফেরত দেয়। বিকেলে সেগুলো নিজ ঘরে গোছাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সুমিনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে সুমিনার মা শিখা বেগম (৪৫), চাচি জহুরা বেগম (৪০), চাচাতো ভাই নুর ইসলাম (২২) ও চাচাতো বোন কণিকা (১৭) আহত হন। পরে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow