চার দাবিতে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
চার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। চার দাবিগুলো হলো— গণভোটের গণরায় বাস্তবায়ন, জ্বালানি সংকটে জনদুর্ভোগ লাঘব, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জানান, পরবর্তীতে ৭ এপ্রিল জোটের আলোচনায় সভায় পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব মর্মাহত। এদিন সংসদ অধিবেশন চলাকালে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোট করার অভিযোগ এনে বিকাল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান তারা।
চার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
চার দাবিগুলো হলো— গণভোটের গণরায় বাস্তবায়ন, জ্বালানি সংকটে জনদুর্ভোগ লাঘব, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জানান, পরবর্তীতে ৭ এপ্রিল জোটের আলোচনায় সভায় পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব মর্মাহত।
এদিন সংসদ অধিবেশন চলাকালে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোট করার অভিযোগ এনে বিকাল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান তারা।
What's Your Reaction?