চার দিনে লেবাননের আকাশসীমা ১২৫ বার লঙ্ঘন করেছে ইসরায়েল

ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের আকাশসীমা, আঞ্চলিক জলসীমা ও বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।  জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চার দিনে ইউনিফিল মোট ১২৫টি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে। এ সময় ইসরায়েলি সামরিক উড়োজাহাজ ও ড্রোনের সম্মিলিত উড্ডয়নকাল ছিল ৪১৮ ঘণ্টারও বেশি। ইউনিফিল আরও জানায়, তাদের দায়িত্বপ্রাপ্ত উভয় সেক্টরের বিভিন্ন অবস্থানের আশপাশে এবং ওপর দিয়ে নজরদারি ও সশস্ত্র ড্রোন উড়তে দেখা গেছে। এ ছাড়া, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর সড়ক অবরোধ এবং লেবাননের আঞ্চলিক জলসীমায় সামরিক তৎপরতাও অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটিতে হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৩৩ জন নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

চার দিনে লেবাননের আকাশসীমা ১২৫ বার লঙ্ঘন করেছে ইসরায়েল

ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের আকাশসীমা, আঞ্চলিক জলসীমা ও বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চার দিনে ইউনিফিল মোট ১২৫টি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে। এ সময় ইসরায়েলি সামরিক উড়োজাহাজ ও ড্রোনের সম্মিলিত উড্ডয়নকাল ছিল ৪১৮ ঘণ্টারও বেশি।

ইউনিফিল আরও জানায়, তাদের দায়িত্বপ্রাপ্ত উভয় সেক্টরের বিভিন্ন অবস্থানের আশপাশে এবং ওপর দিয়ে নজরদারি ও সশস্ত্র ড্রোন উড়তে দেখা গেছে।

এ ছাড়া, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর সড়ক অবরোধ এবং লেবাননের আঞ্চলিক জলসীমায় সামরিক তৎপরতাও অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটিতে হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৩৩ জন নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow