চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও সফল সিনেমাগুলোর একটি ‘হাওয়া’। সিনেমাটি আবারও বড় পর্দায় ফিরেছে। ২০২২ সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগানো মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি আজ শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় পুনরায় প্রদর্শিত হচ্ছে। প্রথম মুক্তির আগেই ‘হাওয়া’ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। হাশিম মাহমুদের লেখা ও জনপ্রিয় হয়ে ওঠা ‘সাদা সাদা কালা কালা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমা মুক্তির পর সেই উন্মাদনা আরও বেড়ে যায়। দেশের সিনেপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়ের পাশাপাশি বিদেশের বিভিন্ন দেশেও সিনেমাটি উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য পায়। ‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। এদিকে কোরবানির ঈদে মুক্তি পাওয়া পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ এখনো দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ একদল অভিনয়শিল্পী। শুধু ‘হাওয়া’ নয়, আজ স্টার সিনেপ্ল

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও সফল সিনেমাগুলোর একটি ‘হাওয়া’। সিনেমাটি আবারও বড় পর্দায় ফিরেছে। ২০২২ সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগানো মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি আজ শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় পুনরায় প্রদর্শিত হচ্ছে।

প্রথম মুক্তির আগেই ‘হাওয়া’ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। হাশিম মাহমুদের লেখা ও জনপ্রিয় হয়ে ওঠা ‘সাদা সাদা কালা কালা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমা মুক্তির পর সেই উন্মাদনা আরও বেড়ে যায়। দেশের সিনেপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়ের পাশাপাশি বিদেশের বিভিন্ন দেশেও সিনেমাটি উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য পায়। ‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে।

এদিকে কোরবানির ঈদে মুক্তি পাওয়া পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ এখনো দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ একদল অভিনয়শিল্পী।

শুধু ‘হাওয়া’ নয়, আজ স্টার সিনেপ্লেক্সে পুনর্মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও। গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া এ সিনেমাতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘিসহ আরও অনেকে। ফলে নতুন সিনেমার পাশাপাশি দর্শকদের জন্য জনপ্রিয় দুটি আলোচিত সিনেমাও আবার বড় পর্দায় উপভোগের সুযোগ তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow