চার বছর পর ‘সুইম’ গান দিয়ে ফিরল বিটিএস

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজকীয় প্রত্যাবর্তন করল দক্ষিণ কোরিয়ান মেগাস্টার বয় ব্যান্ড দল বিটিএস। শুক্রবার (২০ মার্চ) আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম 'আরিরাং'। একইসঙ্গে অ্যালবামের প্রধান গান ‘সুইম’-এর চোখ ধাঁধানো মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে চার বছর পর ফিরল এই জনপ্রিয় দলটি। বিটিএস-এর এবারের প্রত্যাবর্তনে বড় চমক হিসেবে হাজির হয়েছেন হলিউড অভিনেত্রী লিলি রাইনহার্ট। জনপ্রিয় সিরিজ 'রিভারডেল' খ্যাত এই অভিনেত্রী মিউজিক ভিডিওটিতে এক অনন্য মাত্রা যোগ করেছেন। প্রখ্যাত পরিচালক তানু মুইনোর নির্দেশনায় নির্মিত এই ভিডিওতে বিটিএস সদস্য আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাং কুককে গভীর সমুদ্রে পাল তুলে এক রোমাঞ্চকর যাত্রা করতে দেখা যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে লিলি রাইনহার্টের একটি হৃদয়স্পর্শী নাচ ভিডিওটিকে এক নান্দনিক রূপ দিয়েছে। নতুন এই অ্যালবামে মোট ১৪টি গান স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ার অনানুষ্ঠানিক জাতীয় সংগীত হিসেবে পরিচিত একটি জনপ্রিয় লোকগানের নামানুসারে অ্যালবামটির নামকরণ করা হয়েছে 'আরিরাং'। আগের সুপারহিট গান ‘বাটার’ ও ‘প

চার বছর পর ‘সুইম’ গান দিয়ে ফিরল বিটিএস
বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজকীয় প্রত্যাবর্তন করল দক্ষিণ কোরিয়ান মেগাস্টার বয় ব্যান্ড দল বিটিএস। শুক্রবার (২০ মার্চ) আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম 'আরিরাং'। একইসঙ্গে অ্যালবামের প্রধান গান ‘সুইম’-এর চোখ ধাঁধানো মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে চার বছর পর ফিরল এই জনপ্রিয় দলটি। বিটিএস-এর এবারের প্রত্যাবর্তনে বড় চমক হিসেবে হাজির হয়েছেন হলিউড অভিনেত্রী লিলি রাইনহার্ট। জনপ্রিয় সিরিজ 'রিভারডেল' খ্যাত এই অভিনেত্রী মিউজিক ভিডিওটিতে এক অনন্য মাত্রা যোগ করেছেন। প্রখ্যাত পরিচালক তানু মুইনোর নির্দেশনায় নির্মিত এই ভিডিওতে বিটিএস সদস্য আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাং কুককে গভীর সমুদ্রে পাল তুলে এক রোমাঞ্চকর যাত্রা করতে দেখা যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে লিলি রাইনহার্টের একটি হৃদয়স্পর্শী নাচ ভিডিওটিকে এক নান্দনিক রূপ দিয়েছে। নতুন এই অ্যালবামে মোট ১৪টি গান স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ার অনানুষ্ঠানিক জাতীয় সংগীত হিসেবে পরিচিত একটি জনপ্রিয় লোকগানের নামানুসারে অ্যালবামটির নামকরণ করা হয়েছে 'আরিরাং'। আগের সুপারহিট গান ‘বাটার’ ও ‘পারমিশন টু ড্যান্স’-এর মতো ‘সুইম’ গানটিও ইংরেজি ভাষায় করা হয়েছে। গানটিতে রয়েছে গভীর ও মর্মস্পর্শী লিরিক্স এবং লিডার আরএম-এর একটি শক্তিশালী র‍্যাপ পার্ট। অ্যালবাম প্রকাশের রেশ কাটতে না কাটতেই আগামীকাল ২১ মার্চ সিউলের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিটিএস-এর বিশেষ ওপেন এয়ার কামব্যাক কনসার্ট। প্রায় চার বছর পর এটিই হতে যাচ্ছে দলটির প্রথম লাইভ পারফরম্যান্স। আয়োজকদের প্রত্যাশা, এই কনসার্টে ৩ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে, যা দক্ষিণ কোরিয়ার সংগীত ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow