চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

মানিকগঞ্জের ঘিওরে পিস ফলের প্রলোভন দেখিয়ে চার বছর বয়সি এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সি আব্দুল গনির বিরুদ্ধে। সোমবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল গনি উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা এলাকার মৃত গেতা মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুর মা জানান, ২৬ জুন তিনি উত্তর তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যান। ছোট মেয়েকে বিদ্যালয়ের বারান্দায় রেখে বড় মেয়ের সঙ্গে কথা বলতে শ্রেণিকক্ষে যান। সেখান থেকে বের হয়ে ছোট মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান, অভিযুক্ত আব্দুল গনি মিয়ার কোলে বসে আছে। তার হাতে পিস ফল। তিনি আরও জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক হলে পরদিন শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা পরিবারকে জানায়,

চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

মানিকগঞ্জের ঘিওরে পিস ফলের প্রলোভন দেখিয়ে চার বছর বয়সি এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সি আব্দুল গনির বিরুদ্ধে।

সোমবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল গনি উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা এলাকার মৃত গেতা মিয়ার ছেলে।

ভুক্তভোগী শিশুর মা জানান, ২৬ জুন তিনি উত্তর তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যান। ছোট মেয়েকে বিদ্যালয়ের বারান্দায় রেখে বড় মেয়ের সঙ্গে কথা বলতে শ্রেণিকক্ষে যান। সেখান থেকে বের হয়ে ছোট মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান, অভিযুক্ত আব্দুল গনি মিয়ার কোলে বসে আছে। তার হাতে পিস ফল।

তিনি আরও জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক হলে পরদিন শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা পরিবারকে জানায়, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। পরে ঘটনাটি জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ সৃষ্টি করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ‘ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মো. সজল আলী/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow