চার মাসে সমুদ্রপথে ইতালি গেছেন ২৬৬৬ বাংলাদেশি

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন বিভিন্ন দেশের মোট ৭ হাজার ৬৪৩ জন অনিয়মিত অভিবাসী। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিসংখ্যানে অনুসারে, অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। অন্যদিকে ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১৩ হাজার ৯ জন এবং ২০২৪ সালে ছিল ১৬ হাজার ৯০ জন। অর্থাৎ চলতি বছরে ইতালিতে সমুদ্রপথে মোট আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মোট সংখ্যা কমলেও জাতীয়তার দিক থেকে বাংলাদেশিরা শীর্ষে অবস্থান ধরে রেখেছেন। চলতি বছরে ২ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক ইতালিতে পৌঁছেছেন। যা মোট আগমনের প্রায় ২৭ শতাংশ। বাংলাদেশিদের পর সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী এসেছেন সোমালিয়া থেকে। আফ্রিকার দেশটি থেকে ৯৫৬ জনের আগমন নথিভুক্ত হয়েছে। এছাড়া পাকিস্তান থেকে ৭৯৭ জন, সুদান থেকে ৬৮১ জন এবং মিশর থেকে ৫৩৪ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। তিউনিসিয়া, মালি, এরিত্রিয়া এবং মরক্কোসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের উপস্থিতিও পরিসংখ্যানে উঠে এসেছে। এপ্রিল মাসের দৈনিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, কিছু দিনে কোনো অভিবাসী পৌঁছাননি,

চার মাসে সমুদ্রপথে ইতালি গেছেন ২৬৬৬ বাংলাদেশি

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন বিভিন্ন দেশের মোট ৭ হাজার ৬৪৩ জন অনিয়মিত অভিবাসী। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিসংখ্যানে অনুসারে, অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। অন্যদিকে ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১৩ হাজার ৯ জন এবং ২০২৪ সালে ছিল ১৬ হাজার ৯০ জন। অর্থাৎ চলতি বছরে ইতালিতে সমুদ্রপথে মোট আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবে মোট সংখ্যা কমলেও জাতীয়তার দিক থেকে বাংলাদেশিরা শীর্ষে অবস্থান ধরে রেখেছেন। চলতি বছরে ২ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক ইতালিতে পৌঁছেছেন। যা মোট আগমনের প্রায় ২৭ শতাংশ।

বাংলাদেশিদের পর সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী এসেছেন সোমালিয়া থেকে। আফ্রিকার দেশটি থেকে ৯৫৬ জনের আগমন নথিভুক্ত হয়েছে।

এছাড়া পাকিস্তান থেকে ৭৯৭ জন, সুদান থেকে ৬৮১ জন এবং মিশর থেকে ৫৩৪ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। তিউনিসিয়া, মালি, এরিত্রিয়া এবং মরক্কোসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের উপস্থিতিও পরিসংখ্যানে উঠে এসেছে।

এপ্রিল মাসের দৈনিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, কিছু দিনে কোনো অভিবাসী পৌঁছাননি, আবার কিছু দিনে উল্লেখযোগ্য রেকর্ড আগমন হয়েছে। যেমন, ২০ এপ্রিল ২১৬ জন অভিবাসী পৌঁছালেও ২১ এপ্রিল এই সংখ্যা ছিল মাত্র ২৪ জন।

এছাড়া অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের সংখ্যাও কমেছে। ২০২৬ সালের ২০ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৯৫ জন অপ্রাপ্তবয়স্ক ইতালিতে পৌঁছেছেন। তুলনামূলকভাবে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১২ হাজার ১৭৭ এবং ২০২৪ সালে ছিল ৮ হাজার ৭৫২ জন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow