চারদিন পিছিয়ে যাচ্ছে আবাহনী-মোহামেডানের হাইভোল্টেজ ম্যাচ!

৫ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে আবাহনী হারলে ভিন্ন কথা। তখন দুই নিকট প্রতিদ্বন্দ্বী আবাহনী আর লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে মোহামেডানের পয়েন্ট পার্থক্য বেড়ে দাঁড়াবে চার। সেক্ষেত্রে শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারলেও চ্যাম্পিয়ন হবে মোহামেডান। অবশ্য তার আগে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লেপার্ডসের সাথে নবম ও দশম রাউন্ডের দুই ম্যাচ জিততে হবে সাদা কালোদের। মোদ্দা কথা , আজ লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, হাসান মাহমুদের মত তারকা ও নামী ক্রিকেটারে ঠাসা লিজেন্ডস অব রুপগঞ্জকে হারানোর মধ্য দিয়ে ১৬ বছর পর হারানো শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেছে তাওহিদ হৃদয়, এনামুল হক বিজয়, নাইম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দীন, তাসকিন আহমেদ ও নাহিদ রানার গড়া মোহামেডান। গাজী গ্রুপ, ঢাকা লেপার্ডস ও আবাহনীর সাথে পরের ৩ ম্যাচ জিততে পারলে বিনা বাধায় লিগ ট্রফি জিতবে মোহামেডান। তবে আবাহনীও যদি পরের ৩ খেলার দুটিতে জিতে শেষ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হয়, তখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শেষ ম্যাচটি রূপ নেবে অঘোষিত ফাইনালে। এদিকে মোহ

চারদিন পিছিয়ে যাচ্ছে আবাহনী-মোহামেডানের হাইভোল্টেজ ম্যাচ!

৫ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে আবাহনী হারলে ভিন্ন কথা। তখন দুই নিকট প্রতিদ্বন্দ্বী আবাহনী আর লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে মোহামেডানের পয়েন্ট পার্থক্য বেড়ে দাঁড়াবে চার। সেক্ষেত্রে শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারলেও চ্যাম্পিয়ন হবে মোহামেডান।

অবশ্য তার আগে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লেপার্ডসের সাথে নবম ও দশম রাউন্ডের দুই ম্যাচ জিততে হবে সাদা কালোদের। মোদ্দা কথা , আজ লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, হাসান মাহমুদের মত তারকা ও নামী ক্রিকেটারে ঠাসা লিজেন্ডস অব রুপগঞ্জকে হারানোর মধ্য দিয়ে ১৬ বছর পর হারানো শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেছে তাওহিদ হৃদয়, এনামুল হক বিজয়, নাইম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দীন, তাসকিন আহমেদ ও নাহিদ রানার গড়া মোহামেডান।

গাজী গ্রুপ, ঢাকা লেপার্ডস ও আবাহনীর সাথে পরের ৩ ম্যাচ জিততে পারলে বিনা বাধায় লিগ ট্রফি জিতবে মোহামেডান।

তবে আবাহনীও যদি পরের ৩ খেলার দুটিতে জিতে শেষ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হয়, তখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শেষ ম্যাচটি রূপ নেবে অঘোষিত ফাইনালে।

এদিকে মোহামেডান আর আবাহনীর সেই অঘোষিত ফাইনালের সূচি ও ভেন্যু নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জটিলতা। পূর্ব নির্ধারিত সূচিতে আছে ১১ জুন লিগের একাদশ ও শেষ রাউন্ড।

কিন্তু ভেতরের খবর, সেই ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু বদলের চিন্তাভাবনা চলছে। আজ ২ জুন শেরে বাংলায় মোহামেডান আর লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচের পর পরই শোনা গেল, ১১ জুন নয়, প্রিমিয়ার লিগ শেষ হবে আরও ৩-৪ দিন পর।

মোহামেডান ডাগআউটের সামনে এ নিয়ে মুখ খুলতে চেয়েও শেষ পর্যন্ত পুরো কথা বললেন না প্রিমিয়ার ক্রিকেট লিগের কো অর্ডিনেটর সেলিম। তবে আভাস ইঙ্গিতে যা বললেন, তার সারমর্ম হলো-ফিকশ্চারের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি রাউন্ড শেষে ২ দিন বিরতি দিয়ে আরেক পর্ব মাঠে গড়ালেও শেষ পর্ব শুরু হবে প্রায় সপ্তাহখানেক পর। সম্ভাব্য তারিখ ১৫ জুন।

যেহেতু দশম রাউন্ড হবে ৮ জুন, তাই ২ দিন বিরতি দিয়ে একাদশ ও শেষ রাউন্ড হওয়ার কথা ১১ জুন। কিন্তু এখন সেটা চারদিন পিছিয়ে ১৫ জুন আয়োজনের চিন্তা চলছে।

এআরবি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow