চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’
বর্ষার সৌন্দর্য, বাংলা সংস্কৃতি ও মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টা থেকে অর্থী আহমেদ ড্যান্স একাডেমির আয়োজনে ৯০ মিনিটব্যাপী এ অনুষ্ঠানে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন। বর্ষার নানা রূপ ও আবহকে কেন্দ্র করে পরিবেশিত নৃত্য পরিবেশনা উপভোগ করতে চারুকলা প্রাঙ্গণে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এর মানবিক উদ্যোগ। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি জাগো ফাউন্ডেশনের দুটি ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করা হয়। উপস্থিত দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আর্থিক অনুদান দিয়ে এই উদ্যোগে অংশ নেন। আয়োজকরা জানান, এবারের ‘ঘনঘটা-২’ এ তিন বছর থেকে ৭০ বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশ নেন। বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি এবং মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
বর্ষার সৌন্দর্য, বাংলা সংস্কৃতি ও মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টা থেকে অর্থী আহমেদ ড্যান্স একাডেমির আয়োজনে ৯০ মিনিটব্যাপী এ অনুষ্ঠানে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন। বর্ষার নানা রূপ ও আবহকে কেন্দ্র করে পরিবেশিত নৃত্য পরিবেশনা উপভোগ করতে চারুকলা প্রাঙ্গণে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এর মানবিক উদ্যোগ। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি জাগো ফাউন্ডেশনের দুটি ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করা হয়। উপস্থিত দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আর্থিক অনুদান দিয়ে এই উদ্যোগে অংশ নেন।
আয়োজকরা জানান, এবারের ‘ঘনঘটা-২’ এ তিন বছর থেকে ৭০ বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশ নেন। বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি এবং মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
What's Your Reaction?