চিকিৎসকের বদলি ঠেকাতে আন্দোলনে এলাকাবাসী
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ও এলাকায় গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত ডা. নজরুল ইসলামকে আকস্মিক বদলি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেছেন এলাকাবাসী। শনিবার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য কেন্দ্রের সামনে চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানববন্ধন করে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মার্চ স্বাক্ষরিত বদলি আদেশের চিঠিটি ৫ মার্চ ধরিয়ে দিয়ে ডা. নজরুল ইসলামকে মাত্র তিন দিনের মাথায় (৮ মার্চের) মধ্যে নতুন কর্মস্থল শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগদানের নির্দেশ দেন মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন ভুঁইয়া। এ বদলি শুনেই এলাকাবাসী ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করে। অনেকেই বলছে, এ বদলি আদেশ অমানবিক, ষড়যন্ত্র ও হয়রানিমূলক। এর পেছনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার ইন্ধন আছে বলে দাবি করছে তারা। বক্তারা বলেন, অত্যন্ত নিবেদিতপ্রাণ এই চিকিৎসককে বদলি করলে এ এলাকার সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত হয়ে প
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ও এলাকায় গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত ডা. নজরুল ইসলামকে আকস্মিক বদলি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেছেন এলাকাবাসী।
শনিবার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য কেন্দ্রের সামনে চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানববন্ধন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মার্চ স্বাক্ষরিত বদলি আদেশের চিঠিটি ৫ মার্চ ধরিয়ে দিয়ে ডা. নজরুল ইসলামকে মাত্র তিন দিনের মাথায় (৮ মার্চের) মধ্যে নতুন কর্মস্থল শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগদানের নির্দেশ দেন মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন ভুঁইয়া। এ বদলি শুনেই এলাকাবাসী ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করে। অনেকেই বলছে, এ বদলি আদেশ অমানবিক, ষড়যন্ত্র ও হয়রানিমূলক। এর পেছনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার ইন্ধন আছে বলে দাবি করছে তারা।
বক্তারা বলেন, অত্যন্ত নিবেদিতপ্রাণ এই চিকিৎসককে বদলি করলে এ এলাকার সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত হয়ে পড়বে। হতদরিদ্র মানুষের ভরসা ডা. নজরুল ইসলাম। এলাকাবাসীর স্বার্থে তার বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। ‘জনস্বার্থ বিরোধী’ ও ‘ষড়যন্ত্রমূলক’ বদলি এ আদেশ প্রত্যাহার করা না হলে সুজানগর ইউনিয়নবাসী আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।
অবিলম্বে ডা. নজরুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, সুজানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বাবুল হোসেন, সহসভাপতি তাজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সমাজসেবক তাজির আহমদ, রুবেল আহমদসহ অনেকে।
What's Your Reaction?