চিকিৎসা না পাওয়ার অভিযোগ পলকের আইনজীবীর

  জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। তবে শুনানি উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা পলকের চিকিৎসা নিয়ে আদালতের আগের নির্দেশ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও কয়েকজন আসামি উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়নি। আরও পড়ুন শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জাগো নিউজকে বলেন, মামলাটিতে কয়েকজন আসামি জামিনে থাকলেও অন্য মামলায় গ্রেফতার থাকায় তারা আদালতে উপস্থিত হতে পারেননি। অভিযোগ গঠনের সময় সব আসামির উপস্থিতি প্রয়োজন হওয়ায় তাদের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়। পরে

চিকিৎসা না পাওয়ার অভিযোগ পলকের আইনজীবীর

 

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

তবে শুনানি উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা পলকের চিকিৎসা নিয়ে আদালতের আগের নির্দেশ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও কয়েকজন আসামি উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়নি।

পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জাগো নিউজকে বলেন, মামলাটিতে কয়েকজন আসামি জামিনে থাকলেও অন্য মামলায় গ্রেফতার থাকায় তারা আদালতে উপস্থিত হতে পারেননি। অভিযোগ গঠনের সময় সব আসামির উপস্থিতি প্রয়োজন হওয়ায় তাদের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়। পরে আদালত আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করেন।

তিনি আরও বলেন, জুনাইদ আহমেদ পলক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তার চিকিৎসার জন্য এর আগে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছিলেন। কিন্তু আদালতের সেই আদেশের পরও তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

এদিন আদালতে পলকের পক্ষে চিকিৎসার বিষয়টিও তুলে ধরা হয় বলে তার আইনজীবী জানান।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলাটি করা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এমডিএএ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow