চিত্রা নদীতে তলিয়ে গেল ২ শিশু

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।  দুই শিশু হলো- মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) ও এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮)। জানা গেছে, দুই শিশু বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, গোসল করতে নেমে চিত্রা নদীতে দুটি শিশু নিখোঁজের বিষয়ে জানতে পেরেছি। এর মধ্যে একজন উদ্ধার হলেও শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। কালিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, স্থানীয়রা বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। নড়াইলে জেলায় কোনো ডুবুরি দল না থাকায় খুলনা ফায়ার সার

চিত্রা নদীতে তলিয়ে গেল ২ শিশু

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। 

দুই শিশু হলো- মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) ও এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮)।

জানা গেছে, দুই শিশু বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, গোসল করতে নেমে চিত্রা নদীতে দুটি শিশু নিখোঁজের বিষয়ে জানতে পেরেছি। এর মধ্যে একজন উদ্ধার হলেও শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

কালিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, স্থানীয়রা বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। নড়াইলে জেলায় কোনো ডুবুরি দল না থাকায় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল সন্ধ্যায় খুলনা থেকে রওনা হয়েছে। তারা রাতে এসে পৌঁছাবে। 

তিনি আরও বলেন, রোববার (২৯ মার্চ) সকাল থেকে ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow