চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর গুঞ্জন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হহতে পারে বলে গুঞ্জন উঠেছে।   তার পরিবর্তে নতুন একজনকে চিফ প্রসিকিউটর হিসেবে সরকার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও বিশস্ত সূত্রে জানা গেছে। এই পদে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও ফেসবুকে এমন তথ্য জানান। আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। ওই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান। একটি সূত্র জানিয়েছে, এ সিদ্ধান্তের বিষয়ে তাজুল ইসলামকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। জানা গেছে, রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা তাজুল ইসলামকে জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপির সরকার গঠনের

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর গুঞ্জন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হহতে পারে বলে গুঞ্জন উঠেছে।  

তার পরিবর্তে নতুন একজনকে চিফ প্রসিকিউটর হিসেবে সরকার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও বিশস্ত সূত্রে জানা গেছে।

এই পদে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও ফেসবুকে এমন তথ্য জানান।

আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। ওই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান।

একটি সূত্র জানিয়েছে, এ সিদ্ধান্তের বিষয়ে তাজুল ইসলামকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

জানা গেছে, রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা তাজুল ইসলামকে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপির সরকার গঠনের পর চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন টিমের পরিবর্তন বা রদবদল নিয়ে গুঞ্জন শুরু হয়।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow