চিরুনি অভিযানে অত্যাধুনিক ড্রোনসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১০
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার পর জড়িতদের ধরতে ব্যাপক চিরুনি অভিযান চালিয়েছে র্যাব-১১। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়াটাকা গণনার মেশিন, অত্যাধুনিক ড্রোন রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে রাত পর্যন্ত ফতুল্লার দেওভোগ, মাসদাইর, বয়ালিয়া খাল ও গলাচিপা এলাকায় অভিযান চালানো হয়। জানা যায়, দুপুরে সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় র্যাবের তিন সদস্য এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন সদস্যকে জখম করে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অতিরিক্ত র্যাব সদস্যরা এলাকায় গিয়ে অভিযান জোরদার করে। একই ঘটনার সূত্র ধরে রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে র্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বাড়ি দুটি তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াব
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার পর জড়িতদের ধরতে ব্যাপক চিরুনি অভিযান চালিয়েছে র্যাব-১১। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়াটাকা গণনার মেশিন, অত্যাধুনিক ড্রোন রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে রাত পর্যন্ত ফতুল্লার দেওভোগ, মাসদাইর, বয়ালিয়া খাল ও গলাচিপা এলাকায় অভিযান চালানো হয়।
জানা যায়, দুপুরে সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় র্যাবের তিন সদস্য এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন সদস্যকে জখম করে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই অতিরিক্ত র্যাব সদস্যরা এলাকায় গিয়ে অভিযান জোরদার করে। একই ঘটনার সূত্র ধরে রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে র্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বাড়ি দুটি তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, নগদ ১০ লক্ষাধিক টাকা, টাকা গণনার মেশিন, ড্রোন এবং রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, সাদা পোশাকে দায়িত্ব পালনকালে আমাদের সদস্যদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
আটক ব্যক্তিদের জব্দকৃত মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
What's Your Reaction?