চীনে এলএনজি সরবরাহে চুক্তির শর্ত নাও মানতে পারে কাতার!

এমনিতেই ইরানের সঙ্গে সখ্যতা ও তাদের প্রযুক্তি সরবরাহসহ নানা অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। এবার দেশটির পাশাপাশি ইতালি, বেলজিয়াম ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তিতে ‘ফোর্স মাজুর’ (force majeure) ঘোষণা করেছে কাতারের রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা কাতারএনার্জি। ফোর্স মাজুর যে কোনো চুক্তিতে এমন একটি আইনি ধারা, যা অনুযায়ী সরবরাহকারীরা সরবরাহের পূর্ব নির্ধারিত সূচিসহ বেশকিছু শর্ত মানতে আর বাধ্য থাকবে না। মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জ্বালানি উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তার মধ্যেই সংস্থাটির পক্ষ থেকে এমন ঘোষণা এলা। খবর আল জাজিরার। দীর্ঘমেয়াদি তেল ও গ্যাস সম্পর্কিত চুক্তির ক্ষেত্রে কোনো ধরনের জরিমানা ছাড়াই বিভিন্ন শর্ত ভঙ্গ করতে পারে ‘ফোর্স মাজুর’ (force majeure) ঘোষণাকারী বা সরবরাহকারী পক্ষ। গত সপ্তাহে, কাতারএনার্জির সিইও সাদ আল-কাবি বলেন, কাতারের রাস লাফান গ্যাসক্ষেত্রে ইরানের হামলায় দেশটির এলএনজি সরবরাহ সক্ষমতার ১৭ শতাংশ নষ্ট হয়ে গেছে। এতে করে কাতারের বার্ষিক ২০ বিলিয়ন ডলারের ক্ষতি

চীনে এলএনজি সরবরাহে চুক্তির শর্ত নাও মানতে পারে কাতার!

এমনিতেই ইরানের সঙ্গে সখ্যতা ও তাদের প্রযুক্তি সরবরাহসহ নানা অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। এবার দেশটির পাশাপাশি ইতালি, বেলজিয়াম ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তিতে ‘ফোর্স মাজুর’ (force majeure) ঘোষণা করেছে কাতারের রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা কাতারএনার্জি। ফোর্স মাজুর যে কোনো চুক্তিতে এমন একটি আইনি ধারা, যা অনুযায়ী সরবরাহকারীরা সরবরাহের পূর্ব নির্ধারিত সূচিসহ বেশকিছু শর্ত মানতে আর বাধ্য থাকবে না।

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জ্বালানি উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তার মধ্যেই সংস্থাটির পক্ষ থেকে এমন ঘোষণা এলা। খবর আল জাজিরার।

দীর্ঘমেয়াদি তেল ও গ্যাস সম্পর্কিত চুক্তির ক্ষেত্রে কোনো ধরনের জরিমানা ছাড়াই বিভিন্ন শর্ত ভঙ্গ করতে পারে ‘ফোর্স মাজুর’ (force majeure) ঘোষণাকারী বা সরবরাহকারী পক্ষ।

গত সপ্তাহে, কাতারএনার্জির সিইও সাদ আল-কাবি বলেন, কাতারের রাস লাফান গ্যাসক্ষেত্রে ইরানের হামলায় দেশটির এলএনজি সরবরাহ সক্ষমতার ১৭ শতাংশ নষ্ট হয়ে গেছে। এতে করে কাতারের বার্ষিক ২০ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে এবং ইউরোপ ও এশিয়ায় সরবরাহ হুমকির মুখে পড়তে পারে।

এদিকে, মস্কোয় গোরাসকভ ফান্ডের বোর্ড বৈঠকে দেওয়া এক বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এসব সংঘাত মূলত পশ্চিমা দেশগুলোর বৈশ্বিক প্রভাব ধরে রাখার প্রচেষ্টার সরাসরি ফল।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এখনো রাশিয়ার সঙ্গে সংঘাতে তাদের অবশিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ বিনিয়োগ করছে।

ল্যাভরভ আরও জানান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ এরইমধ্যে বিশ্বের বিভিন্ন সংঘাতকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছেন।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow