চীনে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন আইসিটি মন্ত্রী
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে (ডব্লিউএআইসি) অংশগ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। চীনের রাষ্ট্রপতি জি জিনপিং শুক্রবার (১৭ জুলাই) চার দিনব্যাপী এ বৈশ্বিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য রাখেন। সম্মেলন চলাকালীন মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপাক্ষিক বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করবেন। ‘ডব্লিউএআইসি ২০২৬’-এ বাংলাদেশের এ অংশগ্রহণ একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবননির্ভর এবং ডিজিটালভাবে ক্ষমতায়িত জাতি গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিগুলোকে কাজ
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে (ডব্লিউএআইসি) অংশগ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
চীনের রাষ্ট্রপতি জি জিনপিং শুক্রবার (১৭ জুলাই) চার দিনব্যাপী এ বৈশ্বিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য রাখেন।
সম্মেলন চলাকালীন মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপাক্ষিক বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করবেন।
‘ডব্লিউএআইসি ২০২৬’-এ বাংলাদেশের এ অংশগ্রহণ একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবননির্ভর এবং ডিজিটালভাবে ক্ষমতায়িত জাতি গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিগুলোকে কাজে লাগানোর প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।
চার দিনব্যাপী এ বৈশ্বিক সম্মেলন আজ (শুক্রবার) থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।
শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানা গেছে।
এমইউ/এমআইএইচএস
What's Your Reaction?