চীনের সঙ্গে ক্রীড়া সহযোগিতায় নতুন দিগন্ত

বাংলাদেশের ক্রীড়া খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে নতুন এক মাইলফলক স্থাপিত হয়েছে। চীনের শীর্ষ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সোমবার (৩০ মার্চ) চীনের বেইজিং-এ অবস্থিত বেইজিং স্পোর্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বিএসইউর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাং জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুযায়ী, ক্রীড়াবিদ উন্নয়ন, কোচ প্রশিক্ষণ, স্পোর্টস সায়েন্স এবং গবেষণা খাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে। বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি এবং যৌথ গবেষণার মাধ্যমে উভয় দেশের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। ক্রীড়া বিশ্লেষকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উ

চীনের সঙ্গে ক্রীড়া সহযোগিতায় নতুন দিগন্ত

বাংলাদেশের ক্রীড়া খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে নতুন এক মাইলফলক স্থাপিত হয়েছে। চীনের শীর্ষ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

সোমবার (৩০ মার্চ) চীনের বেইজিং-এ অবস্থিত বেইজিং স্পোর্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বিএসইউর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাং জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ক্রীড়াবিদ উন্নয়ন, কোচ প্রশিক্ষণ, স্পোর্টস সায়েন্স এবং গবেষণা খাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে। বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি এবং যৌথ গবেষণার মাধ্যমে উভয় দেশের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দেশের ক্রীড়া খাতে দক্ষ জনবল তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। নতুন এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow