চুরি করতে এসে ধরা, ৩ নারীর চুল কর্তন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির চেষ্টাকালে ৩ নারীকে আটক করা হয়েছে। এসময় স্থানীয় লোকজন তাদের দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে ওই ৩ নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা যায়, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করেন। তারা স্বর্ণের চেইন চুরি করার সময় বাড়ির ও স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কাঁচি দিয়ে কেটে ফেলে হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ এ ঘটনা জানার পর ঘটনাস্থল থেকে আটক ৩ নারীকে তাদের হেফাজতে নিয়েছে। রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, ‘চুরি করার অপরাধে শাস্তির বিধান রয়েছে। সেটা নিজ হাতে দেওয়া যাবে না। এমনকি বেঁধে মারধর ও মাথার চুল কেটে ফেলা আইনগত দণ্ডনীয় অপরাধ। ওই ৩ নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে

চুরি করতে এসে ধরা, ৩ নারীর চুল কর্তন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির চেষ্টাকালে ৩ নারীকে আটক করা হয়েছে। এসময় স্থানীয় লোকজন তাদের দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে ওই ৩ নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করেন। তারা স্বর্ণের চেইন চুরি করার সময় বাড়ির ও স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কাঁচি দিয়ে কেটে ফেলে হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ এ ঘটনা জানার পর ঘটনাস্থল থেকে আটক ৩ নারীকে তাদের হেফাজতে নিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, ‘চুরি করার অপরাধে শাস্তির বিধান রয়েছে। সেটা নিজ হাতে দেওয়া যাবে না। এমনকি বেঁধে মারধর ও মাথার চুল কেটে ফেলা আইনগত দণ্ডনীয় অপরাধ। ওই ৩ নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow