চুরি করতে গিয়ে মারধর, থানায় অভিযোগ চোরের

চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক চোর। এ ঘটনায় তিনি নিজেই পুলিশে অভিযোগ করেছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এ ঘটনা ঘটেছে। চোর নিজেই থানায় গিয়ে মারধরের জন্য থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী ব্যক্তি একজন অটোরিকশাচালক। তিনি গত ৩১ জানুয়ারি বেঙ্গালুরুর চক্কানাহাল্লি মেইন রোডের কাছে একটি বাড়ির ভেতরে বৈদ্যুতিক সামগ্রী চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বাড়ির বাসিন্দারা তাকে অনধিকার প্রবেশের বিষয়ে প্রশ্ন করলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।  পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি তখন বাড়ির দম্পতিকে মারধর করেন এবং পরে ঘটনাস্থলে তার আরও দুই বন্ধুকে ডেকে আনেন। এরপর তিনজন মিলে বাড়ির বাসিন্দাদের ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে অভিযুক্তদের একজন পুরুষ বাসিন্দার মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করেন। ভেঙে যাওয়া বোতলের কাচে নারী বাসিন্দার গালেও গুরুতর জখম হয়। নারীর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা অট

চুরি করতে গিয়ে মারধর, থানায় অভিযোগ চোরের

চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক চোর। এ ঘটনায় তিনি নিজেই পুলিশে অভিযোগ করেছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এ ঘটনা ঘটেছে। চোর নিজেই থানায় গিয়ে মারধরের জন্য থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী ব্যক্তি একজন অটোরিকশাচালক। তিনি গত ৩১ জানুয়ারি বেঙ্গালুরুর চক্কানাহাল্লি মেইন রোডের কাছে একটি বাড়ির ভেতরে বৈদ্যুতিক সামগ্রী চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বাড়ির বাসিন্দারা তাকে অনধিকার প্রবেশের বিষয়ে প্রশ্ন করলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। 
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি তখন বাড়ির দম্পতিকে মারধর করেন এবং পরে ঘটনাস্থলে তার আরও দুই বন্ধুকে ডেকে আনেন। এরপর তিনজন মিলে বাড়ির বাসিন্দাদের ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে অভিযুক্তদের একজন পুরুষ বাসিন্দার মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করেন। ভেঙে যাওয়া বোতলের কাচে নারী বাসিন্দার গালেও গুরুতর জখম হয়। নারীর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা অটোরিকশায় করে পালিয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশৃঙ্খলার মধ্যেই ভিড়ের মধ্য থেকে এক অজ্ঞাত ব্যক্তি কাঠের কোনো বস্তু দিয়ে অভিযুক্ত চোরকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে আহত ওই ব্যক্তি চিকিৎসা নেন এবং অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে উভয় পক্ষের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow