চুরির অপবাদে মধ্যবয়স্ক নারীকে নির্যাতন, ভিডিও ভাইরাল
শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অপবাদ দিয়ে এক মধ্যবয়স্ক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। সূত্র জানায়, সম্প্রতি দুই লক্ষ নগদ টাকা ও চার ভরি স্বর্ণালংকার খোয়া যায় ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার। এ ঘটনায় অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৩ জুলাই) ছয়গাঁও এলাকার ওই নারীকে ধরে নিয়ে যান আনোয়ার হোসেন মোল্লা এবং তার সহযোগীরা। পরে তাকে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। নির্যাতনের সময় বারবার নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানান ওই নারী। মারধরের ফলে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লেও থামেনি হামলাকারীদের নির্যাতন। পরে গুরুতর অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারীর দুই হাত ধরে রেখেছেন দুই ব্যক্তি। আরেক ব্যক্তিকে দেখা যায় লাঠি দিয়ে ওই নারীকে বেধড়ক পেটাচ্ছেন। এসময় তিনি চিৎকার করতে করতে মাটিতে ল
শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অপবাদ দিয়ে এক মধ্যবয়স্ক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিএনপির এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
সূত্র জানায়, সম্প্রতি দুই লক্ষ নগদ টাকা ও চার ভরি স্বর্ণালংকার খোয়া যায় ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার। এ ঘটনায় অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৩ জুলাই) ছয়গাঁও এলাকার ওই নারীকে ধরে নিয়ে যান আনোয়ার হোসেন মোল্লা এবং তার সহযোগীরা। পরে তাকে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। নির্যাতনের সময় বারবার নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানান ওই নারী। মারধরের ফলে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লেও থামেনি হামলাকারীদের নির্যাতন।
পরে গুরুতর অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারীর দুই হাত ধরে রেখেছেন দুই ব্যক্তি। আরেক ব্যক্তিকে দেখা যায় লাঠি দিয়ে ওই নারীকে বেধড়ক পেটাচ্ছেন। এসময় তিনি চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেও আবার তুলে মারধর করা হয়।
ভুক্তভোগী বলেন, আমি কোনো চুরি করিনি। তারা বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করেছে। আমি এই ঘটনার বিচার চাই।
ভুক্তভোগীর ছেলে গোলাম রাব্বি বলেন, আমাদের পরিবারে কোনো অভাব নেই। এক ভাই প্রবাসে থাকেন। মা কোনো চুরি করেনি। তারপরও বিএনপি নেতা আনোয়ার মোল্লা ও তার লোকজন চুরির অপবাদ দিয়ে অনেক মারধর করেছে। আমার মা স্ট্রোকের রোগী। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। প্রয়োজনে তারা আইনের আশ্রয় নিতো। কিন্তু কোনো প্রমাণ ছাড়া এভাবে কেন মারা হলো, তার বিচার চাই।
ভুক্তভোগীর মেয়ে মেহেরুন বলেন, যেভাবে মাকে মারা হয়েছে তা দেখার মতো নয়। কয়েকজন মিলে লাঠি দিয়ে পিটিয়েছে। কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত ছিলো। কিন্তু তারা নির্দোষ মাকে মেরেছে। মারধরে জড়িত সবার বিচার চাই।
এদিকে অভিযুক্ত আনোয়ার হোসেন মোল্লার বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ইতোমধ্যে ভিডিওটি দেখেছি। এ ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। কোনো ব্যক্তিকে তদন্ত ছাড়াই এভাবে নির্যাতন করার সুযোগ নেই। যারা এই ঘটনা ঘটিয়েছে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা জরুরি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, খবর পেয়ে আহত নারীকে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ করা হলে তা মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
বিধান মজুমদার অনি/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
