চুরির অভিযোগে কারাগারে ছাত্রদল নেতা
বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগরে পাঠানোর আদেশ দেন আদালত।
গ্রেপ্তার জিহাদুল ইসলাম খান বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় তানভির নামে এক ব্যক্তির মোটরসাইকেল রাখা হয়। পরে রাত ১ টার দিকে খান বাড়ির সামনে সেটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে মালিককে ডাকা হয়। এসময় প্রকৃত মালিক তানভিরের উপস্থিতিতে জানা যায় মোটরসাইকেলটি লক ভেঙে চুরি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত জিহাদ ছাত্রদলের পদে থাকলেও তিনি উপজেলা জামায়াত সভাপতির শ্যালক। আগে থেকেই সে বিতর্কিত। বিএনপিতে এমন অন্যায়কারীর ঠাঁই নেই।
তিনি বলেন, ছাত্রদল করলেও তাকে ছাত্রদল হিসেবে চিনি না; আগে থেকেই সে দুষ্ট। কেন্দ্র থেকে বহিষ্কার করতে পারে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
ওসি মো. মিজানুর রহমান বলেন, হাতেনাতে আটক করে আইনি

ওসি মো. মিজানুর রহমান বলেন, হাতেনাতে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।