চুয়াডাঙ্গায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন পণ্য, নষ্ট মিষ্টি এবং নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গায় পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বড় বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সুত্রে জানা গেছে, উৎপাদন ও মেয়াদ তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের অপরাধে কার্তিক চন্দ্র বসুর বসু সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কসমেটিকস বিক্রির জন্য ৪৫ ধারায় টিনা দেবীর পলক গিফট কর্ণারকে ২৫ হাজার, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার, দেলোয়ার হোসেনের মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার এবং মাহফুজা খাতুনের মামুন গিফট কর্ণারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, মাহে রমজান উপলক্ষে হোটেল, পাইকারি ভোজ্য তেল ও মসলার দো
উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন পণ্য, নষ্ট মিষ্টি এবং নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গায় পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বড় বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সুত্রে জানা গেছে, উৎপাদন ও মেয়াদ তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের অপরাধে কার্তিক চন্দ্র বসুর বসু সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কসমেটিকস বিক্রির জন্য ৪৫ ধারায় টিনা দেবীর পলক গিফট কর্ণারকে ২৫ হাজার, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার, দেলোয়ার হোসেনের মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার এবং মাহফুজা খাতুনের মামুন গিফট কর্ণারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, মাহে রমজান উপলক্ষে হোটেল, পাইকারি ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের টিম।
হুসাইন মালিক/এএইচ/জেআইএম
What's Your Reaction?