চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে বাড়ির আঙিনায় খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙিনায় খেলছিল শিশু তানিশা। একপর্যায়ে ইজিবাইকের চার্জারের বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ হুসাইন মালিক/এসআর/জেআইএম

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে বাড়ির আঙিনায় খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙিনায় খেলছিল শিশু তানিশা। একপর্যায়ে ইজিবাইকের চার্জারের বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

হুসাইন মালিক/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow