চুয়াডাঙ্গায় বিস্কুট কারখানায় আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গার মদনা বাজারে রাজধানী ফুডস একটি বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও কারখানার বিভিন্ন মালামাল সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নে দর্শনা থানাধীন মদনা বাজারে সোমবার দিবাগত রাতে আনুমানিক ৩টার সময় রাজধানী ফুডস বিস্কুট ফ্যাক্টরিতে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মানুষ আগুন আয়ত্তে আনার চেষ্টা করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কারখানাটিতে তেল ও তেল জাতীয় জিনিস মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে সঠিক সময়ে তারা ঘটনাস্থলে উপস্থিত না হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। দর্শনা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক

চুয়াডাঙ্গায় বিস্কুট কারখানায় আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গার মদনা বাজারে রাজধানী ফুডস একটি বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও কারখানার বিভিন্ন মালামাল সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নে দর্শনা থানাধীন মদনা বাজারে সোমবার দিবাগত রাতে আনুমানিক ৩টার সময় রাজধানী ফুডস বিস্কুট ফ্যাক্টরিতে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মানুষ আগুন আয়ত্তে আনার চেষ্টা করে এবং দমকল বাহিনীকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কারখানাটিতে তেল ও তেল জাতীয় জিনিস মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে সঠিক সময়ে তারা ঘটনাস্থলে উপস্থিত না হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

দর্শনা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

হুসাইন মালিক/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow