চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, তত দিন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বর্তমানে চুয়েট এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, তত দিন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বর্তমানে চুয়েট এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি, বিভিন্ন প্রশাসনিক, একাডেমিকসহ বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন। তিনি প্রকৌশলীদের আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা/সংগঠনের ফেলো ও সদস্য।
১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম রত্নগর্ভা পরিবারের সন্তান। তার বাবা মরহুম হাজি মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা ছিলেন। রত্নগর্ভা মায়ের নাম হাজী চেমন আরা বেগম।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে ২০০৫ সালে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি প্রায় ২২ বছর ধরে চুয়েটে শিক্ষক হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি একজন দক্ষ গবেষক ও শিক্ষক। আন্তর্জাতিক ও দেশীয় জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে। তার অনেক গবেষণা আন্তর্জাতিক ও জাতীয়ভাবে সমাদৃত। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সহায়তায় বিদেশে পড়ালেখা, চাকরির সুযোগ পাচ্ছেন অনেক শিক্ষার্থী।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সিকিউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পিএইচডি শেষে অস্ট্রেলিয়ার খ্যাতনামা মাইনিং কোম্পানি এমিরান্ডে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভিনদেশের বিলাসী জীবন ছেড়ে তিনি নিজ দেশে ফিরে আসেন।
অধ্যাপক সায়েম বলেন, বিদেশে থেকে হয়তো নিজের জন্য অনেক কিছু অর্জন করা যেত। কিন্তু আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে, যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলীর পরিচয় দিয়েছে, তার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে এসবের মূল্য কী? তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছি, বিশ্বমঞ্চে চুয়েটের নাম ছড়িয়ে দিতে চেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। ভিসি হিসেবে নতুন দায়িত্ব নিয়ে চুয়েটকে আরো অনেকদূর এগিয়ে নিতে চাই। এজন্য আমি চুয়েট পরিবারের সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশী।