চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, পানিতে নামা নিষিদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা পানিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। সর্বশেষ গত বুধবার একই পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সব পুকুরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পানিতে প্রবেশ নিষিদ্ধ করেছে। গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। পরপর এসব মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে শোকের আবহ ত

চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, পানিতে নামা নিষিদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা পানিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। সর্বশেষ গত বুধবার একই পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সব পুকুরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পানিতে প্রবেশ নিষিদ্ধ করেছে।

গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। পরপর এসব মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে শোকের আবহ তৈরি হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা বা পানিতে প্রবেশ করা যাবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা নামলে তা শৃঙ্খলাপরিপন্থি আচরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow