চেক জালিয়াতির মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
জামালপুরে চেক জালিয়াতির মামলায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে জামালপুর পৌর শহরের সর্দারপাড়া তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হারুনুর রশীদ জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেন জামায়াতের ওই নেতা। সঠিক সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় জামালপুরের আদালতে হারুনুর রশীদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। এ মামলার রায়ে আদালত তাকে ৭৬ লাখ পরিশোধ এবং ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জামায়াত নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হারুনুর রশীদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।