স্টামফোর্ড ইউনিভার্সিটির ‘ইইই বিভাগ’ পেল আইইবি স্বীকৃতি

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ছয় বছরের জন্য অ্যাক্রেডিটেশন পেয়েছে। বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি) এ স্বীকৃতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস-সাবের বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এ অর্জন এসেছে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক একাডেমিক উন্নয়ন, উদ্ভাবন ও আউটকাম-বেইজড এডুকেশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. দিলশাদ মেহজাবিন বলেন, আইইবি বিশ্বব্যাপী স্বীকৃত ওয়াশিংটন অ্যাকর্ডের সইকারী প্রতিষ্ঠান। প্রকৌশল শিক্ষার মান নির্ধারণ ও মূল্যায়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাক্রেডিটেশনের মাধ্যমে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ডিগ্রি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আরও গ্রহণযোগ্যতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রধান প্রদীপ্ত মোবারকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ স্বীকৃতি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকৌশল শিক্ষার সঙ্গে

স্টামফোর্ড ইউনিভার্সিটির ‘ইইই বিভাগ’ পেল আইইবি স্বীকৃতি
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ছয় বছরের জন্য অ্যাক্রেডিটেশন পেয়েছে। বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি) এ স্বীকৃতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস-সাবের বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এ অর্জন এসেছে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক একাডেমিক উন্নয়ন, উদ্ভাবন ও আউটকাম-বেইজড এডুকেশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. দিলশাদ মেহজাবিন বলেন, আইইবি বিশ্বব্যাপী স্বীকৃত ওয়াশিংটন অ্যাকর্ডের সইকারী প্রতিষ্ঠান। প্রকৌশল শিক্ষার মান নির্ধারণ ও মূল্যায়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাক্রেডিটেশনের মাধ্যমে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ডিগ্রি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আরও গ্রহণযোগ্যতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রধান প্রদীপ্ত মোবারকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ স্বীকৃতি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকৌশল শিক্ষার সঙ্গে বিভাগটির সামঞ্জস্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইইই বিভাগের শিক্ষার্থীরা মনে করছেন, এ স্বীকৃতির ফলে বিভাগের গবেষণা সক্ষমতা বৃদ্ধি পাবে, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা জোরদার হবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow