চেয়ারম্যানের চেয়ার-টেবিল ভেঙে ফেললেন ইউপি সদস্য
সিরাজগঞ্জের কামারখন্দে ইউপি সদস্যের বিরুদ্ধে মদ খেয়ে মাতাল হয়ে ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টায় উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইউপি সদস্য উপজেলার ৩নং জামতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হুমায়ন কবির।
এ ব্যাপারে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছারোয়ার হোসেন বলেন, আমরা উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা পরিস্থিতির মাসিক মিটিংয়ে ছিলাম। সেখান থেকে এসে দেখি এ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির মদ খেয়ে আমার রুমে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে গেছেন বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় অবগত করেছি।
তিনি আরও বলেন, হুমায়ন কবির এর আগেও মদ খেয়ে মাতাল হয়ে একাধিকবার এসে আমার কাছে টাকা চেয়েছে, টাকা না দিলে অকথ্য ভাষায় গালাগাল করে। সে পূর্বেও মাতাল হয়ে এক গ্রাম পুলিশকে আঘাত করেছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন বলেন, ইউনিয়ন পরিষদে এ ধরনের মাস্তানির কোনো সুযোগ নেই। আমি ইউনিয়নের চেয়ারম্যানকে একটা অভিযোগ দিতে বলেছি পাশাপাশি থানায় একটা জেনারেল ডায়েরি করতে বলেছি। আমরা এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।