চৌদ্দগ্রামে ৬ ঘণ্টার ব্যবধানে প্যানেল মেয়রের ছেলেসহ ৩ শিশুর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ছয় ঘণ্টার ব্যবধানে পৌর এলাকার নাটাপাড়া, মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই ও কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে পৃথক ওই ঘটনা ঘটে।
মৃতরা হলো, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমানের ছেলে মো. আয়ান (১২), মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে মোহাম্মদ শাহাদাত (৬) ও সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ান কুমিল্লার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। পবিত্র ঈদুল আজহার ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে গ্রামের বন্ধুদের সাথে পাশের মাঠে খেলাধুলা শেষে কবরস্থান সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পরই সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়ানের মৃত্যুতে পিতা-মাতাসহ স্বজনদের কান্না থামছে না।
এরআগে চৌদ্দগ্রাম বাজারস্থ বাসা থেকে বাড়িতে বেড়াতে যাওয়া প্রবাসী ফরহাদ ইবনে মোস্তফার ছোট ছেলে মোহাম্মদ কালকোট গ্রামে নিজ বাড়
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ছয় ঘণ্টার ব্যবধানে পৌর এলাকার নাটাপাড়া, মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই ও কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে পৃথক ওই ঘটনা ঘটে।
মৃতরা হলো, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমানের ছেলে মো. আয়ান (১২), মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে মোহাম্মদ শাহাদাত (৬) ও সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ান কুমিল্লার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। পবিত্র ঈদুল আজহার ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে গ্রামের বন্ধুদের সাথে পাশের মাঠে খেলাধুলা শেষে কবরস্থান সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পরই সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়ানের মৃত্যুতে পিতা-মাতাসহ স্বজনদের কান্না থামছে না।
এরআগে চৌদ্দগ্রাম বাজারস্থ বাসা থেকে বাড়িতে বেড়াতে যাওয়া প্রবাসী ফরহাদ ইবনে মোস্তফার ছোট ছেলে মোহাম্মদ কালকোট গ্রামে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এ ছাড়া মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে মুন্সিরহাট মরা নদীর পানিতে ডুবে মোহাম্মদ শাহাদাত হোসেন নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শহরের শিশুরা সাঁতার না জেনে বাড়িতে এসে পুকুরে নেমে মৃত্যু সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।