চ্যাম্পিয়ন কভেন্ট্রি সিটি, তৃতীয় স্তরে নেমে গেলো হামজাদের ক্লাব

ইংলিশ চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়ে প্রমোটেড হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ বছর পর খেলার সুযোগ পেয়েছে কভেন্ট্রি সিটি। অবশেষে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতে নিয়েছে তারা। মঙ্গলবার নিজেদের মাঠ সিবিএস অ্যারেনায় পোর্টসমাউথকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। এর আগেই তারা প্রিমিয়ার লিগে ওঠা নিশ্চিত করেছিল, তবে এবার তারা চ্যাম্পিয়ন হিসেবেই ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরছে- যা ক্লাবটির জন্য বিশেষ গর্বের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কভেন্ট্রি। ১২ মিনিটেই যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার হ্যাজি রাইট গোল করে দলকে এগিয়ে দেন, যা ছিল তার চলতি মৌসুমে ১৭তম লিগ গোল। এরপর প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে যেন ঝড় তোলে স্বাগতিকরা। এপরন ম্যাসন ক্লার্ক জোড়া গোল করে ব্যবধান বাড়ান, এর মাঝে পোর্টসমাউথের রেগান পুল আত্মঘাতি গোল করে বসেন। যোগ করা সময়ে কেইন কেসলার হেইডেন পঞ্চম গোলটি করেন, যা জয়ের ব্যবধান আরও বড় করে তোলে। ম্যাচের একেবারে শেষে পোর্টসমাউথের হয়ে আদ্রিয়ান সেগেসিকএকটি সান্ত্বনার গোল করলেও তা কেবল হার কমানো ছাড়া আর কিছুই বদলাতে পারেনি। এই জয়ের ফলে কোভেন্ট্রির পয়

চ্যাম্পিয়ন কভেন্ট্রি সিটি, তৃতীয় স্তরে নেমে গেলো হামজাদের ক্লাব

ইংলিশ চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়ে প্রমোটেড হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ বছর পর খেলার সুযোগ পেয়েছে কভেন্ট্রি সিটি। অবশেষে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতে নিয়েছে তারা।

মঙ্গলবার নিজেদের মাঠ সিবিএস অ্যারেনায় পোর্টসমাউথকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। এর আগেই তারা প্রিমিয়ার লিগে ওঠা নিশ্চিত করেছিল, তবে এবার তারা চ্যাম্পিয়ন হিসেবেই ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরছে- যা ক্লাবটির জন্য বিশেষ গর্বের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কভেন্ট্রি। ১২ মিনিটেই যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার হ্যাজি রাইট গোল করে দলকে এগিয়ে দেন, যা ছিল তার চলতি মৌসুমে ১৭তম লিগ গোল। এরপর প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে যেন ঝড় তোলে স্বাগতিকরা। এপরন ম্যাসন ক্লার্ক জোড়া গোল করে ব্যবধান বাড়ান, এর মাঝে পোর্টসমাউথের রেগান পুল আত্মঘাতি গোল করে বসেন।

যোগ করা সময়ে কেইন কেসলার হেইডেন পঞ্চম গোলটি করেন, যা জয়ের ব্যবধান আরও বড় করে তোলে। ম্যাচের একেবারে শেষে পোর্টসমাউথের হয়ে আদ্রিয়ান সেগেসিকএকটি সান্ত্বনার গোল করলেও তা কেবল হার কমানো ছাড়া আর কিছুই বদলাতে পারেনি।

এই জয়ের ফলে কোভেন্ট্রির পয়েন্ট দাঁড়ায় ৮৯, আর বাকি দুই ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করে ফেলে শিরোপা। পুরো মৌসুমে ২৭টি জয় পাওয়া দলটি ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই অন্যদের থেকে এগিয়ে ছিল। দীর্ঘ সময় লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, যা তাদের শক্তিশালী দলগত মানসিকতারই প্রমাণ।

কভেন্ট্রি সিটি যখন চ্যাম্পিয়ন হচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করছিলো তখন সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন (২০১৫-১৬ মৌসুমে), হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমন ঘটে গেছে। হাল সিটির বিপক্ষে ২-২ ড্রয়ের পর আনুষ্ঠানিকভাবে তৃতীয় সারির লিগ ওয়ানে নেমে গেছে লেস্টার সিটি।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow