চ্যাম্পিয়ন না হওয়ায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। কাতার ২০২২ বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে এতদিন জার্সির বুকে থাকা ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ব্যাজটি আর ব্যবহার করতে পারবে না আলবিসেলেস্তেরা। স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় এখন থেকে সেই বিশেষ ব্যাজটি ব্যবহার করবে স্প্যানিশ জাতীয় দল। ফলে লিওনেল স্কালোনির দলের জার্সিতে বিশ্বচ্যাম্পিয়নের প্রতীক আর দেখা যাবে না। তবে আর্জেন্টিনা সম্পূর্ণ ব্যাজবিহীন থাকছে না। এখন থেকে তারা ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হিসেবে অর্জিত বিশেষ ব্যাজটি জার্সিতে ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে লাউতারো মার্তিনেসের অতিরিক্ত সময়ের গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এটি অবশ্য নতুন কিছু নয়। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপের আগে পর্যন্তও আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্যাজ ব্যবহার করেছিল। এমনকি ২০২৪ কোপা আমেরিকাতেও তারা বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজের পরিবর্তে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্যাজই পরেছিল। এদিকে বিশ্বকাপ ফাইনালের পর সামাজি

চ্যাম্পিয়ন না হওয়ায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। কাতার ২০২২ বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে এতদিন জার্সির বুকে থাকা ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ব্যাজটি আর ব্যবহার করতে পারবে না আলবিসেলেস্তেরা।

স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় এখন থেকে সেই বিশেষ ব্যাজটি ব্যবহার করবে স্প্যানিশ জাতীয় দল। ফলে লিওনেল স্কালোনির দলের জার্সিতে বিশ্বচ্যাম্পিয়নের প্রতীক আর দেখা যাবে না।

তবে আর্জেন্টিনা সম্পূর্ণ ব্যাজবিহীন থাকছে না। এখন থেকে তারা ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হিসেবে অর্জিত বিশেষ ব্যাজটি জার্সিতে ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে লাউতারো মার্তিনেসের অতিরিক্ত সময়ের গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এটি অবশ্য নতুন কিছু নয়। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপের আগে পর্যন্তও আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্যাজ ব্যবহার করেছিল। এমনকি ২০২৪ কোপা আমেরিকাতেও তারা বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজের পরিবর্তে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্যাজই পরেছিল।

এদিকে বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফাঁস হওয়া ছবিও ছড়িয়ে পড়েছে। সেখানে আর্জেন্টিনার জার্সিতে জাতীয় দলের লোগোর ওপরে চারটি তারকা দেখা যায়, যেখানে প্রতিটি তারকায় তাদের বিশ্বকাপ জয়ের বছর (১৯৭৮, ১৯৮৬, ২০২২ এবং সম্ভাব্য ২০২৬) সূচিকর্ম করা ছিল। তবে ফাইনালে পরাজয়ের কারণে সেই চার তারকাবিশিষ্ট জার্সিটি আর বাস্তবে ব্যবহার করার সুযোগ হয়নি।

আরআর/এমএমআর

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow