চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ নিবন্ধন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান রান্নাঘরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা। অভিযানকালে রান্নাঘরে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত জানান, সেখানে পচা ডিম ও পচা ব্রেডক্রাম্প, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির উপস্থিতি, ফ্রিজারে উচ্ছিষ্টাংশের সঙ্গে মুরগি সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ স্থানের পাশেই মুরগির খামার, খোলা ড্রেনেজ ব্যবস্থা এবং মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম দেখা যায়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ নিবন্ধন ব্যবহার করে খাদ্য উৎপাদনের অভিযোগও পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভি
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ নিবন্ধন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান রান্নাঘরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।
অভিযানকালে রান্নাঘরে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত জানান, সেখানে পচা ডিম ও পচা ব্রেডক্রাম্প, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির উপস্থিতি, ফ্রিজারে উচ্ছিষ্টাংশের সঙ্গে মুরগি সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ স্থানের পাশেই মুরগির খামার, খোলা ড্রেনেজ ব্যবস্থা এবং মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম দেখা যায়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ নিবন্ধন ব্যবহার করে খাদ্য উৎপাদনের অভিযোগও পাওয়া যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সার্বিক সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?