চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি, উদ্‌যাপনকালে গ্রেপ্তার ১২৭

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সমর্থকদের উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে অন্তত ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ২৩ জন পুলিশ সদস্য। এ ঘটনার পর প্যারিসজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম সি-নিউজকে জানান, গ্রেপ্তারদের মধ্যে ১০৭ জনই প্যারিস থেকে আটক হয়েছেন। তিনি বলেন, উদযাপন চলাকালে মোট ৩৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জন পুলিশ সদস্য, যাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন। এ ছাড়া আতশবাজির দুর্ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন বলেও জানান তিনি। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে ওঠার পর প্যারিসের বিভিন্ন এলাকায় সমর্থকেরা উদযাপনে অংশ নেন। এ সময় আতশবাজি ও ফ্লেয়ার ব্যবহারের ঘটনাও ঘটে। তবে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। এর আগেই সমর্থকদের নিবৃত্ত করতে সমর্থ হয় পুলিশ।  এদিকে দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি, উদ্‌যাপনকালে গ্রেপ্তার ১২৭
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সমর্থকদের উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে অন্তত ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ২৩ জন পুলিশ সদস্য। এ ঘটনার পর প্যারিসজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম সি-নিউজকে জানান, গ্রেপ্তারদের মধ্যে ১০৭ জনই প্যারিস থেকে আটক হয়েছেন। তিনি বলেন, উদযাপন চলাকালে মোট ৩৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জন পুলিশ সদস্য, যাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন। এ ছাড়া আতশবাজির দুর্ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন বলেও জানান তিনি। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে ওঠার পর প্যারিসের বিভিন্ন এলাকায় সমর্থকেরা উদযাপনে অংশ নেন। এ সময় আতশবাজি ও ফ্লেয়ার ব্যবহারের ঘটনাও ঘটে। তবে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। এর আগেই সমর্থকদের নিবৃত্ত করতে সমর্থ হয় পুলিশ।  এদিকে দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে গানাররা। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় লেগে জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করে মিকেল আরতেতার দল। আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির মুখোমুখি হবে গানাররা।  ওই ম্যাচ ঘিরে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পুলিশ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow