চড় খেলেন মার্কিন র‍্যাপার

মধ্যাহ্নভোজের শান্ত পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে পপ ও হিপ-হপ দুনিয়ার সেনসেশন আইস স্পাইস এর ওপর অতর্কিত হামলার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। এনডিটিভি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, আইস স্পাইস তার এক বন্ধুর সাথে রেস্তোরাঁয় বসে ছিলেন। হঠাৎ এক অপরিচিত নারী সেখানে উপস্থিত হয়ে তার ব্যক্তিগত পরিচয় এবং তিনি কোথা থেকে এসেছেন তা নিয়ে উস্কানিমূলক প্রশ্ন শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন আইস স্পাইস শান্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো কারণ ছাড়াই ওই নারী আচমকা আইস স্পাইসকে থাপ্পড় মারেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেস্তোরাঁর আসবাবপত্র ভাঙচুর, চিৎকার আর ধাক্কাধাক্কিতে এক ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়।

চড় খেলেন মার্কিন র‍্যাপার

মধ্যাহ্নভোজের শান্ত পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে পপ ও হিপ-হপ দুনিয়ার সেনসেশন আইস স্পাইস এর ওপর অতর্কিত হামলার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।

এনডিটিভি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, আইস স্পাইস তার এক বন্ধুর সাথে রেস্তোরাঁয় বসে ছিলেন। হঠাৎ এক অপরিচিত নারী সেখানে উপস্থিত হয়ে তার ব্যক্তিগত পরিচয় এবং তিনি কোথা থেকে এসেছেন তা নিয়ে উস্কানিমূলক প্রশ্ন শুরু করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন আইস স্পাইস শান্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো কারণ ছাড়াই ওই নারী আচমকা আইস স্পাইসকে থাপ্পড় মারেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেস্তোরাঁর আসবাবপত্র ভাঙচুর, চিৎকার আর ধাক্কাধাক্কিতে এক ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়।

এরপর রেস্তোরাঁর ভেতরের সংঘর্ষ এক সময় বাইরে রাস্তায় ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত আইস স্পাইস এক ব্যক্তির সাথে তীব্র বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছেন, আর চারপাশ ঘিরে উৎসুক জনতার ভিড়।

এদিকে আইস স্পাইসের আইনজীবী, ব্র্যাডফোর্ড কোহেন, এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিলবোর্ড-কে দেওয়া এক হুশিয়ারিতে তিনি বলেন,’আমার মক্কেলের ওপর এই বিনা উস্কানিমূলক হামলার অভিযোগ আমরা এলএপিডির কাছে দায়ের করেছি। দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা তাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি উভয় পথেই কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করছি।‘

এই ঘটনার পর থেকে আইস স্পাইসের ভক্তরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow