ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের
সাভারের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের বিভিন্ন কারখানা থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল অথবা শ্রম আইন অনুযায়ী তিন মাসের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। রোববার (০৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে এক হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা চাকরিচ্যুত হওয়ার বিষয়টি জানতে পারেন। এ ধরনের প্রক্রিয়ায় শ্রমিক ছাঁটাইকে তারা অমানবিক বলে উল্লেখ করেন। তারা বলেন, ব্যবসা-বাণিজ্যে উত্থান-পতন থাকতেই পারে। তবে প্রতিষ্ঠান লাভবান হলে শ্রমিকরা অতিরিক্ত সুবিধা পান না, অথচ সংকট দেখা দিলে প্রথমেই শ্রমিকদের চাকরি হারাতে হয়। যাদের শ্রমে একটি প্রতিষ্ঠান পরিচালিত ও লাভবান হয়, সাময়িক সংকটের মুখে তাদের চাকরিচ্যুত করা সমীচীন নয়। ইসলামী শ্রমিক আন্দোলনের নেতারা দাবি করেন, শ্রমিকদের ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রচলিত শ্রম আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অন
সাভারের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের বিভিন্ন কারখানা থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল অথবা শ্রম আইন অনুযায়ী তিন মাসের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
রোববার (০৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে এক হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা চাকরিচ্যুত হওয়ার বিষয়টি জানতে পারেন। এ ধরনের প্রক্রিয়ায় শ্রমিক ছাঁটাইকে তারা অমানবিক বলে উল্লেখ করেন।
তারা বলেন, ব্যবসা-বাণিজ্যে উত্থান-পতন থাকতেই পারে। তবে প্রতিষ্ঠান লাভবান হলে শ্রমিকরা অতিরিক্ত সুবিধা পান না, অথচ সংকট দেখা দিলে প্রথমেই শ্রমিকদের চাকরি হারাতে হয়। যাদের শ্রমে একটি প্রতিষ্ঠান পরিচালিত ও লাভবান হয়, সাময়িক সংকটের মুখে তাদের চাকরিচ্যুত করা সমীচীন নয়।
ইসলামী শ্রমিক আন্দোলনের নেতারা দাবি করেন, শ্রমিকদের ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রচলিত শ্রম আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। যদি কোনো কারণে শ্রমিকদের চাকরিতে রাখা সম্ভব না হয়, তাহলে তাদের প্রাপ্য সুবিধা ও তিন মাসের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
বিবৃতিতে তারা ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিল্প খাতের স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?