ছাত্র-যুবসমাজকে সামাজিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা হবে : শিমুল বিশ্বাস
পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের উন্নয়নে ছাত্র ও যুবসমাজকে সামাজিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা হবে। দেশের জনসংখ্যার বৃহৎ অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা, মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান নেওয়া হবে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আমি নির্বাচিত হলে উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সুশাসন, শিক্ষা, চিকিৎসাসহ সাধারণ নাগরিকের সুরক্ষায় কাজ করে যাব। শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে অবকাঠামোগত ও সেবার মান উন্নয়নে অগ্রাধিকার থাকবে। নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করার সময় তিনি অতীতে করা কাজ, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি সঠিক তথ্য প্রদান, গঠনমূলক পরামর্শ এবং সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএ
পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের উন্নয়নে ছাত্র ও যুবসমাজকে সামাজিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা হবে। দেশের জনসংখ্যার বৃহৎ অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা, মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান নেওয়া হবে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আমি নির্বাচিত হলে উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সুশাসন, শিক্ষা, চিকিৎসাসহ সাধারণ নাগরিকের সুরক্ষায় কাজ করে যাব। শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে অবকাঠামোগত ও সেবার মান উন্নয়নে অগ্রাধিকার থাকবে।
নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করার সময় তিনি অতীতে করা কাজ, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি সঠিক তথ্য প্রদান, গঠনমূলক পরামর্শ এবং সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি নাজমুল হক নান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম, আনিসুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
What's Your Reaction?