ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সি এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় অধ্যক্ষকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আটক আহাদ একই মাদরাসার অধ্যক্ষ। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাৎকারের অভিযোগ করা হয়। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে বিষয়টি জানায়। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সি এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় অধ্যক্ষকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আটক আহাদ একই মাদরাসার অধ্যক্ষ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাৎকারের অভিযোগ করা হয়। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে বিষয়টি জানায়। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনাটির তদন্ত চলছে। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow