ছাত্রদল করায় গেজেট স্থগিত, ১৮ বছর পর যোগ দিলেন স্বাস্থ্য ক্যাডারে
ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে গেজেট স্থগিত রাখা হয়। দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছেন এক চিকিৎসক। বেলাল হায়দার নামে ওই চিকিৎসক ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও গেজেট প্রকাশ না হওয়ায় চাকরিতে যোগ দিতে পারেননি।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে গেজেট প্রকাশ হলে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ মেডিকেল অফিসার হিসেবে পদায়ন করা হয়।
জানা যায়, ২০০৫ সালে ২৭তম বিসিএস পরিক্ষা দিয়ে ২০০৭ সালে উত্তীর্ণ হলেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়। এ অবস্থায় তিনি আদালতের শরণাপন্ন হন। দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত থাকলেও গত ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।
পরবর্তীতে হাইকোর্ট বিভাগ-এ দীর্ঘ শুনানি শেষে আদালত ২৭তম বিসিএসের গেজেট প্রকাশসহ তাকে স্বাস্থ্য ক্যাডারে পদায়নের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ তাকে নিয়োগ দেয়।
এরই ধারাবাহিকতায় তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্ল

এরই ধারাবাহিকতায় তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বেলাল হায়দার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন-এর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)পেকুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এমবিবিএস চিকিৎসক হিসেবে ব্যক্তিগত চেম্বারের মাধ্যমে স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
নিজের অনুভূতি জানিয়ে বেলাল হায়দার বলেন, ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার গেজেট আটকে দেওয়া হয়েছিল। তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘ ১৮ বছর পর বিজ্ঞ আদালতের রায়ে গেজেট প্রকাশ হয়েছে। স্বাস্থ্য বিভাগ আমাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ক্যাডার হিসেবে নিয়োগ দিয়েছে এটা আমার জীবনের বড় প্রাপ্তি। তিনি দীর্ঘ শ্বাস পেলে বলেন, আমার অনেক বেসমেট নিজেদের ক্যারিয়ার গড়ে সিভিল সার্জন পদে পদোন্নতি পেয়েছে। জীবনের অনেকটাই সময় কেটে গেছে। তবে মনের মাঝে এ প্রশান্তি পাচ্ছি আজ আমার মেধার মূল্যায়ন হয়েছে,এটাই বড় পাওয়া।