ছাত্রদল নেতা বাসিতকে নিয়ে তার বিভাগের অধ্যাপকের আবেগঘন পোস্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক তার নিজ বিভাগের শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন।
সোমবার (২ মার্চ) রাত ৮টায় ফেসবুকে পোস্টটি শেয়ার করেন তিনি।
পোস্টে তিনি বলেন, ‘কাজী জিয়ার উদদীন বাসেত আমার নিকট এক জীবন্ত যোদ্ধার নাম। আমার ফাইন্যান্স বিভাগের ছাত্র হিসেবে আমি জানি বাসেত বিগত স্বৈরাচারের আমলে কত নির্যাতিত ও কতবার কারাবরণ করেছে।’
তিনি বাসিতের সংগ্রামের বর্ণনা দিতে চেয়ে একটি ঘটনা উল্লেখ করেন, ‘ছাত্রলীগের ছেলেরা বিভাগে তার উপস্থিতি টের পেয়ে তাকে আক্রমণের জন্য তাড়া করে, আমি আমার রুমে তখন অবস্থান করছি। বাসেত দৌড়ে আমার রুমে প্রবেশ করলে দরজা বন্ধ করে দিলে টেবিলের নিচে লুকিয়ে আত্ম রক্ষা করে। কিছুদিন পরে আবার জানতে পারি, কাজী জিয়াউদ্দিন বাসেত আবার গুলিবিদ্ধ। বাসেতের জীবনে কত বিপদের ঘূর্ণিঝড় গেছে আমি কিছুটা জানি এবং জানি ওর মায়েরও কত আহাজারি।’
তিনি আরও বলেন, ‘কাজী জিয়াউদ্দিন বাসেত রাজনীতিতে সফলতা অর্জন করবে, কারণ বাসেত রাজনীতিতে যেমন ভারসাম্যপূর্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক তার নিজ বিভাগের শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন।
সোমবার (২ মার্চ) রাত ৮টায় ফেসবুকে পোস্টটি শেয়ার করেন তিনি।
পোস্টে তিনি বলেন, ‘কাজী জিয়ার উদদীন বাসেত আমার নিকট এক জীবন্ত যোদ্ধার নাম। আমার ফাইন্যান্স বিভাগের ছাত্র হিসেবে আমি জানি বাসেত বিগত স্বৈরাচারের আমলে কত নির্যাতিত ও কতবার কারাবরণ করেছে।’
তিনি বাসিতের সংগ্রামের বর্ণনা দিতে চেয়ে একটি ঘটনা উল্লেখ করেন, ‘ছাত্রলীগের ছেলেরা বিভাগে তার উপস্থিতি টের পেয়ে তাকে আক্রমণের জন্য তাড়া করে, আমি আমার রুমে তখন অবস্থান করছি। বাসেত দৌড়ে আমার রুমে প্রবেশ করলে দরজা বন্ধ করে দিলে টেবিলের নিচে লুকিয়ে আত্ম রক্ষা করে। কিছুদিন পরে আবার জানতে পারি, কাজী জিয়াউদ্দিন বাসেত আবার গুলিবিদ্ধ। বাসেতের জীবনে কত বিপদের ঘূর্ণিঝড় গেছে আমি কিছুটা জানি এবং জানি ওর মায়েরও কত আহাজারি।’
তিনি আরও বলেন, ‘কাজী জিয়াউদ্দিন বাসেত রাজনীতিতে সফলতা অর্জন করবে, কারণ বাসেত রাজনীতিতে যেমন ভারসাম্যপূর্ণ ও টিভিতে আলোচনাও ভারসাম্যপূর্ণ। তাই বাসেতের জন্য রইল দোয়া ও শুভকামনা।’