ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে বেশ কয়েকজন কাবিরের ওপর হামলা করে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। আহত কাবির মোল্লা জানান, তিনি তাঁতিবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান অভিযোগ করে বলেন, পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার (২৩ মার্চ) রাতেই শহরের শকুনি লেকের পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সদর থানার ভারপ্রাপ্ত

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে বেশ কয়েকজন কাবিরের ওপর হামলা করে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। আহত কাবির মোল্লা জানান, তিনি তাঁতিবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান অভিযোগ করে বলেন, পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার (২৩ মার্চ) রাতেই শহরের শকুনি লেকের পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow