ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের পাশে শিবিরের ফটোসেশন

ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে ফটোসেশান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের ওই দেয়াল লিখনের সামনে তাদের ছবি তুলতে দেখা যায়। এ বিষয়ে রাবি ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরকে গুপ্ত সংগঠন বলার সুযোগ নেই। আমরা ক্যাম্পাসে প্রকাশ্যেই ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোলটেবিল বৈঠক ও নববর্ষ প্রদর্শনীসহ নানা কর্মসূচি পরিচালনা করেছি। আমাদের নেতাকর্মীরা রাকসু ও হল সংসদে নির্বাচিত হয়েছে। তারা সবার সামনেই রাজনীতি করে। তাহলে ছাত্রশিবিরকে গুপ্ত বলা হয় কীভাবে?’ তিনি আরও বলেন, ‘যারা দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করেছে, তারাই এখন ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করছে। আমাদের কোনো নেতাকর্মী বিদেশে পালিয়ে ছিল না। গত ১৭ বছর আমরা দেশে থেকেই জেল-জুলুমের শিকার হয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আমরা এদিক দিয়ে চা খেতে যাচ্ছিলাম। ছাত্রদলের ভাইয়েরা এটা কষ্ট করে লিখেছে, এজন্যই ছবি তোলা। আমরা ত

ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের পাশে শিবিরের ফটোসেশন
ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে ফটোসেশান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের ওই দেয়াল লিখনের সামনে তাদের ছবি তুলতে দেখা যায়। এ বিষয়ে রাবি ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরকে গুপ্ত সংগঠন বলার সুযোগ নেই। আমরা ক্যাম্পাসে প্রকাশ্যেই ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোলটেবিল বৈঠক ও নববর্ষ প্রদর্শনীসহ নানা কর্মসূচি পরিচালনা করেছি। আমাদের নেতাকর্মীরা রাকসু ও হল সংসদে নির্বাচিত হয়েছে। তারা সবার সামনেই রাজনীতি করে। তাহলে ছাত্রশিবিরকে গুপ্ত বলা হয় কীভাবে?’ তিনি আরও বলেন, ‘যারা দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করেছে, তারাই এখন ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করছে। আমাদের কোনো নেতাকর্মী বিদেশে পালিয়ে ছিল না। গত ১৭ বছর আমরা দেশে থেকেই জেল-জুলুমের শিকার হয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আমরা এদিক দিয়ে চা খেতে যাচ্ছিলাম। ছাত্রদলের ভাইয়েরা এটা কষ্ট করে লিখেছে, এজন্যই ছবি তোলা। আমরা তাদের দাবির সঙ্গে একমত। এদেশে গুপ্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই। দেশে থেকে দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে।’  তিনি আরও বলেন, ‘এদেশে রাজনীতি করতে হলে দেশে থেকেই করতে হবে। জেল-জুলুম সহ্য করতে হবে। যারা কোনো বিপদ দেখলে লন্ডনে পালিয়ে যায়। বাংলাদেশের মানুষ আর তাদের গুপ্ত রাজনীতি চায় না। দেশ থেকে পালিয়ে লন্ডন বা ইন্ডিয়া গিয়ে গুপ্ত রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। আমরা এর অবসান চাই।’ উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে আজ সকালে জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow