ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘিরে আলোচনা তুঙ্গে, দৌড়ে এগিয়ে যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণা নিয়ে সংগঠনের সর্বস্তরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নতুন কমিটিও শিগগির ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় সূত্র বলছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং দীর্ঘদিন রাজপথে ভূমিকা রাখা নেতাদের অগ্রাধিকার দিয়ে নতুন নেতৃত্ব চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে যাদের নাম আলোচনায়সভাপতি পদে ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত, খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, এজাজুল কবির রুয়েল ও এইচ এম আবু জাফরের নাম আলোচনায় রয়েছে।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে সাংগঠনিক সম্পাদক আমান-উল্লাহ- আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র

ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘিরে আলোচনা তুঙ্গে, দৌড়ে এগিয়ে যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণা নিয়ে সংগঠনের সর্বস্তরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নতুন কমিটিও শিগগির ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং দীর্ঘদিন রাজপথে ভূমিকা রাখা নেতাদের অগ্রাধিকার দিয়ে নতুন নেতৃত্ব চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে যাদের নাম আলোচনায়
সভাপতি পদে ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত, খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, এজাজুল কবির রুয়েল ও এইচ এম আবু জাফরের নাম আলোচনায় রয়েছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে সাংগঠনিক সম্পাদক আমান-উল্লাহ- আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে।

২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য তালিকায় রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে আলোচনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরাইয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে নেতৃত্বের দৌড়ে যারা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি নিয়েও চলছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় ২০১১-১২ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নেতাদের নামই বেশি গুরুত্ব পাচ্ছে।

আলোচনায় রয়েছেন নাসিরউদ্দিন শাওন, শামিম আক্তার শুভ, নূর আলম ভূঁইয়া ইমন, সৈকত মোর্শেদ, মাহবুব আলম শাহিন, আল-আমিন, ইমাম আল নাসের মিশুক, জসিম খান, বিএম কাওসার, সাইফ খান, মো. আক্তারুজ্জামান বাপ্পী, আলমগীর হোসেন আলম, তানভীর সাকিব আজাদী, আকিব জাভেদ রাফি, আবিদুল ইসলাম খান, মল্লিক ওয়াসি উদ্দিন তামী, মো. মিনহাজ হক নয়ন, তানভীর বারী হামিম, তানভীর আল হাদী মায়েদ এবং মেহেদী হাসান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে আলোচনায় যারা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে ক্যাম্পাসে চলছে জোর আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য হিসেবে আলোচনায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, মোঃ শাহরিয়ার হোসেন, এবং সাখাওয়াতুল খান পরাগ। এছাড়াও যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মাহামুদুল হাসান খান, রবিউল আওয়াল, নাহিয়ান বিন হক অনিক এবং রাশেদুল ইসলাম রাহাতের নামও আলোচনায় রয়েছে।

তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে নতুন কমিটির চূড়ান্ত রূপ। পদপ্রত্যাশী নেতাদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের নিয়েই নতুন কমিটি গঠন করা হলে সংগঠন আরও গতিশীল হবে। সাংগঠনিক দক্ষতা মূল্যায়ন করে যোগ্য নেতৃত্ব বাছাই করবে হাইকমান্ড সেই আশাতেই রয়েছে সংগঠনের নেতারা। তবে শেষ পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow