ছাত্রলদের মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে সংবাদ সম্মেলনে গেলে ছাত্রলদের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদউজ্জামান বলেন, তার নামে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানাব। এরআগে, শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন জেলা ছাত্রদলের সদস্য এবং সাবেক সহ-সভাপতি এনামুল কবির। প্রসঙ্গত, শুক্রবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান নেন তারা। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতে পুলিশের পাহারায় ঝিনাইদহ ছাড়েন পাটওয়ারী।

ছাত্রলদের মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে সংবাদ সম্মেলনে গেলে ছাত্রলদের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদউজ্জামান বলেন, তার নামে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানাব।

এরআগে, শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন জেলা ছাত্রদলের সদস্য এবং সাবেক সহ-সভাপতি এনামুল কবির।

প্রসঙ্গত, শুক্রবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান নেন তারা। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতে পুলিশের পাহারায় ঝিনাইদহ ছাড়েন পাটওয়ারী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow